1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ জেলে আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ শিকারের সময় চার জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকার হেতালবুনিয়া ছড়া (হলদেবুনিয়া খাল) থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ (৬০), সবির মালীর ছেলে জব্বার মালী (৫৮), মৃত আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) ও সাজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে মাছ ধরছিলেন। এ সময় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিমের টিম লিডার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুল কারিমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে একটি নৌকা ও সরঞ্জামসহ চারজনকে আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট