1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

সুন্দরগঞ্জের চন্ডিপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় নানাবিধ সমস্যা জর্জড়িত

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চন্ডিপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন

৥ মো. শাহাদত হোসেন খোকন/ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধ থেকে:

সুন্দরগঞ্জের চন্ডিপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় নানাবিধ সমস্যা জর্জরিত অথচ সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয় এর সংশ্লিষ্ট ব্যক্তিদের চরম উদাসীনতা লক্ষ্য করা গেছে। এ বিদ্যালয়ের আবাসন সমস্যা চরমে পৌঁচেছে। ফলে চরম সংকট নিয়ে  ক্লাষ্টার চন্ডিপুর প্রধান শিক্ষক মোছা : মাসুদা ইয়াসমিন সরকার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চন্ডিপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ছাত্রী সংখ্যা ১২৫জন।  অথচ ক্লাশ কক্ষের সংখ্যা অপ্রতুল। ফলে বাধ্য হয়ে ছাত্রীরা শ্রেণি কক্ষের বারান্দায় ক্লাশ করছে যেনতেনভাবে। সঙ্গত কারণে প্রকৃত শিক্ষা ব্যাহত হচ্ছে চরমভাবে। উপজেলা শিক্ষা বিভাগের কোন নজর নেই এদিকে কিন্তু কেন- এ জিজ্ঞাসা সচেতন মহলের।

এভাবে আরও কিছুদিন চলতে থাকলে এ বিদ্যালয়ের ছাত্রী উপস্থিতি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অধ্যায়নরত ছাত্রীদেরকে ধরে রাখতে হলে এ বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ জরুরী প্রয়োজন। ২০ শতক জমির উপর এ বিদ্যালয়টি গড়ে উঠেছে, ভরন নির্মাণ করার মত যথেষ্ট জায়গা রয়েছে, তবে সংশ্লিষ্ট বিভাগ কেন এদিকে নজর দিচ্ছে না তা কারো বোধগম্য নয়।

চন্ডিপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংকট দ্রুত উত্তোরণের জন্য ছাত্রী অভিাভবক ও এলাকার সচেতন মহল জেলা প্রশাসক গাইবান্ধা, বিভাগীয় কমিশনার রংপুর, উপজেলা নির্বাহী অফিসার , সুন্দরগঞ্জ শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন জানিয়েছে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট