1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ১৫৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ ​ষোলো বছরের প্রতীক্ষা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন: একটি শান্তিপূর্ণ নির্বাচনের পথচ্ছবি ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ

সিদ্ধিরগঞ্জে জমি জবর দখল করতে ভেকু দিয়ে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোর পূর্বক অন্যের জমি জবর দখল করতে ভেকু দিয়ে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলহাজ¦ আ: মমিন ভূঁইয়া, তার মেয়ে মোসা: রেহেনা বেগম ও মেয়ের জামাই হারুন গংদের বিরুদ্ধে।

রবিবার (২৭ এপ্র্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় মাহিন লেভেল ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় মুরশিদ আলী গংয়ের পৈত্রিক জমিতে এ ভাংচুরের ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী মুরশিদ আলী জানান, খোর্দ্দ ঘোষপাড়া মৌজায় আরএস দাগ-৪১১, এসএ-৩০৬ ও সিএস-৩০৯ নং দাগে পৈত্রিক ওয়ারিশ সূত্রে আমরা ৪ শতাংশ জমির মালিক হয়ে ভোগ দখলে রয়েছি। আমার দাদার ৩ ছেলে নূরুল হক, মিরাজ উদ্দিন ও আয়নাল হক। তারা কেউ বেঁচে নেই। আমার বাপ-চাচাদের ওয়ারিশ হিসেবে আমি মুরশিদ আলী ও হাবিবুর রহমান নূরুল হকের ছেলে, আনোয়ার হোসেন আমার চাচা মিরাজ উদ্দিনের ছেলে এবং দেলোয়ার হোসেন আমার আরেক চাচা আয়নাল হকের ছেলে। ইতিপূর্বে এখানে আমাদের আরো অনেক জমি ছিল। অধিকাংশ জমি আমার বাপ-চাচারা বিক্রি করে দেওয়ায় ৪ শতাংশ জমি অবশিষ্ট রয়েছে।

জমিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় বাজার মূল্য অনেক বেশী। ফলে এই জমিটি কব্জায় নেয়ার জন্য পায়তারা শুরু করে পাশের জমির মালিক আলহাজ¦ আ: মমিন ভূঁইয়া গং।

ভুক্তভোগী মুরশিদ আরো জানায়, ৪ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ জমি আমাদের পাশের জমির মালিক আলহাজ¦ আ: মমিন ভূঁইয়ার জমির সামনে। আর বাকি দুই শতাংশ জমি অন্য পাশে। মমিন ভুঁইয়ার সম্পত্তিটিও আমার বাপ-চাচাদের কাছ থেকে ক্রয় করেছিলেন। মমিন ভূঁইয়ার জমির সামনের দুই শতাংশ জমির মধ্যে আমরা কয়েকটি পাকা দোকান নির্মাণ করছিলাম।

গতকাল আমাদের লেবাররা কাজ শেষে চলে যাওয়ার পর মমিন ভূঁইয়ার মেয়ের জামাই হারুন ভেকু নিয়ে এসে আমাদের নির্মাণাধীন দোকান গুলো ভেঙ্গে ফেলে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যায়। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছি।

ভাংচুরের বিষয়ে মমিন ভূঁইয়ার মেয়ের জামাই হারুনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা কোন স্থাপনা ভাংচুর করিনি, সড়ক ও জনপথ অধিদপ্তর অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে।

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানায়, গতকাল সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। যদি তাদের নিজস্ব জায়গা হয়ে থাকে তাহলে কাগজপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে বলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট