1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় ধানবাহী ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্র নিহত, আহত ৩ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

সিংড়ায় ধানবাহী ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্র নিহত, আহত ৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি………………………………..

নাটোরের সিংড়ায় ধানবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আরমান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় তিন ধানকাটা শ্রমিকও আহত হয়েছেন।  মঙ্গলবার (৭ মে) সকালে উপজেলার ছোট চোউরগাড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান সিংড়া পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার মো. গোলাম মোস্তফার ছেলে ও সিংড়া দমদমা পাইলট হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে মামার ট্রাক্টর নিয়ে ছোট চোউরগাড়ি বিলে কাটা ধান বয়ে আনতে যায় আরমান। ধানবোঝাই করে ফিরে আসার সময় নিচু জমি থেকে মূল রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে সে ছিটকে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তিন ধানকাটা শ্রমিকও আহত হন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট