1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় তামাক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সিংড়ায় তামাক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিংড়া (নাটোর) প্রতিনিধি………………………………………………..

নাটোরের সিংড়ায় স্বাস্থ্য নগরী গড়ার লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাক বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) এইড ফাউন্ডেশন ও মেয়র এলাইন্স ফর হেলদি সিটির উদ্যোগে সিংড়া পৌরসভা হলরুমে বৃহত্তর রাজশাহী বিভাগের নাটোর জেলার ৭ টি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত।

সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন, স্বাস্থ্য সুরক্ষায় তামাক মুক্ত জীবন গঠন সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করে আলোচনা করেন, মেয়র এলাইন্স ফর হেলদির জেনারেল সেক্রেটারী ও ঢাকার ধামরাইল পৌর মেয়র গোলাম কবির, ভাইটাল স্ট্রাটোজ এর সিনিয়র টেকনিক্যাল এডভাইজার সৈয়দ মাহাবুবুল আলম তাহিন, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, মেয়র এলাইন্স ফর হেলদি সিটির কো অর্ডিনেটর আবু নাসের অনীক, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, গুরুদাস পৌর মেয়র শাহনেওয়াজ আলী, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা প্রমূখ।

বক্তারা বলেন, আগামী ৪১ সাল নাগাত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ভবিষ্যত প্রজন্মকে অবশ্যই তামাক মুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সহ জনসচেতনতা মুলক প্রচারণা বাড়াতে হবে। আগের চেয়ে পাবলিক প্লেসে ধুমপান অনেকটাই কমে গেছে। আমরা আশা করবো আগামীতে এর পরিমান আরও কমে যাবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ধুমপান মুক্ত স্বাস্থ্য নগরী গড়ে তুলতে বদ্ধপরিকর।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট