1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দাউদার মাহমুদের শীতবস্ত্র বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

সিংড়ায় জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দাউদার মাহমুদের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে তারেক রহমান এর নির্দেশে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন নাটোর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।

শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সিংড়া পৌর শহরের বাস টার্মিনাল, মৎস্য আড়ৎ, পৌর ভবন এলাকায় প্রায় ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যমৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ্ আল-মমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমিনীন নিশান, ছাত্রদল নেতা আতিকুর রহমান আতিক, শাকিল আহমেদ, রনি প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট