1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নমূলক কাজে নানা অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর পরিদর্শন করলেন পৌর প্রশাসক মো. আতিকুর রহমান - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নমূলক কাজে নানা অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর পরিদর্শন করলেন পৌর প্রশাসক মো. আতিকুর রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বস্তি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ গণমাধ্যম পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর রবিবার (১১জানুয়ারি) সকালে পৌর সভার বস্তি এলাকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার এবং স্যানিটেশন ব্যবস্থাসহ সকল কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মো. আতিকুর রহমান।

এসময় রাস্তার কাজে সামান্য কিছু অনিয়ম হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে সহকারী (কমিশনারভুমি) ও পৌর প্রশাসক মো. আতিকুর রহমান বলেন,গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজ পরিদর্শন করি। উক্ত কাজে সামান্যতম অনিয়ম দেখা যায়। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি এবং পৌর প্রকৌশলীকে সিডিউল মোতাবেক সঠিকভাবে কাজ করার জন্য নির্দেশ প্রদান করি।

Open photo

তিনি আরো বলেন, এখন থেকে পৌরসভার উন্নয়নমূলক যাবতীয় কাজে যাতে অনিয়ম না হয় সকল কাজের প্রতি আমার সার্বক্ষণিক নজরদারি থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট