1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারিয়াকান্দিতে বাইবেল পোড়ানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সারিয়াকান্দিতে বাইবেল পোড়ানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মিজানুর রহমান মিলন, সারিয়াকান্দি,প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে “বাইবেল” পোড়ানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার (২৮ জুন) প্রেস ক্লাবের সামনে রামনগর এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোসাদ্দিকা নাজনীন, সৈকত, আজিজার রহমান ও সৌরভ প্রমুখ। বক্তব্যে তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর ভূমিদস্যু আনোয়ার রহমান সুমন মামলাবাজ, রুমা ও লিন্ডা রায় কর্তৃক নাহিদ জামান সৌরভ সহ রামনগর এলাকার ২৪/২৫ জনের নামে বার বার মিথ্যা মামলা করে যাচ্ছে। পুলিশ প্রশাসন সঠিক ভাবে তদন্ত না করে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে। এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই। সেই সাথে মামলাবাজদের আইনের আওতায় এনে এর কঠিন শাস্তির দাবী জানাই।

বক্তব্যে নাহিদ জামান সৌরভ আরও বলেন, একটি মিথ্যা মামলায় আমি ১৭ দিন জেল খেটেছি। সেই মিথ্যা মামলা আমাদের পক্ষে রায় হয়ে খারিজ হয়েছে। আমাদের উপর “খ্রিস্টান ধর্ম গ্রন্থ বাইবেল” পোড়ানোর মিথ্যা মামলা দায়ের করে। তাই অনতিবিলম্বে সকল প্রকার হয়রানি মূলক মিথ্যা মামলার প্রত্যাহার চাই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট