1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ঢাকতে পছন্দের সভাপতি সুপারিশের অভিযোগ - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর উন্নয়নে রাসিক প্রশাসকের পাশে থাকার আশ্বাস ব্যবসায়ী ঐক্য পরিষদের বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট: কারণ, প্রভাব ও উত্তরণের পথ সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ঢাকতে পছন্দের সভাপতি সুপারিশের অভিযোগ রহনপুর-আড্ডা সড়কে অটো রাইস মিলের নির্মাণসামগ্রী, চরম ঝুঁকিতে যানবাহন ও পথচারী ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্যকে আটক করল লালপুর থানা পুলিশ আত্রাইয়ের নতুন এসিল্যান্ড আতিকুর রহমান, ভূমিসেবা সহজ করার প্রত্যয় ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংয়ে নাকাল ভোলাবাসী রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ঢাকতে পছন্দের সভাপতি সুপারিশের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো. জাকিউল আলম ডুয়েল-এর বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বাণিজ্য, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ না করা, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এসব অনিয়ম পরিচালনা করেন। সম্প্রতি এসব অনিয়ম ও দুর্নীতি থেকে আত্মরক্ষা করতে তিনি মথুরা পাড়া বি.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ রিপনের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের লিখিত সুপারিশ গ্রহণ করেন। এর ভিত্তিতে নিজের পছন্দের ব্যক্তি, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করার অভিযোগ উঠেছে।

এডহক কমিটির সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, পছন্দের ব্যক্তি সভাপতি হলে বিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হবে এবং অনিয়মের সুযোগ আরও বৃদ্ধি পাবে।

অভিভাবক ও সুশীল সমাজ অনতিবিলম্বে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সাকী মো. জাকিউল আলম ডুয়েল বলেন, “আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এসবের সাথে কোনোভাবেই জড়িত নই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট