1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সারাদেশের মত গোদাগাড়ীতেও ষষ্ঠ জনশুমারি ও গৃহগণণার শুভ উদ্বোধন করলেন ইউএনও

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৫৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: ইসহাক

 

# মোঃ ইসহাক, গোদাগাড়ী, রাজশাহী থেকে……………………………….

 

 

রাজশাহীর গোদাগাড়ীতে সারাদেশে মত ষষ্ঠ জনশুমারি গৃহগণণা কাজের শুভ উদ্বোধন করলেন গোদাগাড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জানে আলম। বুধবার (১৫জুন২০২২) সকাল সাড়ে নয়টার সময় তার নিজ বাসভবনে তথ্য পূরণের মাধ্যমে ষষ্ঠ জনশুমারি গৃহগণণা কাজ শুরু করা হয়।

 

 

এইসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর জোনাল অফিসার শ্রী মিন্টু কুমার মন্ডল, উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর জোনের আইটি সুপারভাইজার মোঃ ইসহাক, সুপারভাইজার মোঃ আশিকুর রহমান, গণণাকর্মী মোসাঃ শারমিন সুলতানা

 

 

এইসময় নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলম বলেন, এইবার ষষ্ঠ জনশুমারি গৃহগণণা কাজ ডিজিটাল পদ্ধতিতে গণণা করা হচ্ছে। জনশুমারীর কার্যক্রম শুরুর পূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মসজিদ মাদ্রাসা, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তথ্য দিয়ে সহায়তার জন্য বলা হয়েছে। এছাড়াও সকল গণনাকর্মী যেনো সঠিকভাবে তথ্য সংগ্রহ করেন সেই দিকে লক্ষ্য রাখতে অনুরোধ করেন।

 

 

দেশব্যাপী একযোগে সাতদিনব্যাপী কাঙ্ক্ষিত জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে ১৫ থেকে ২১ জুন। ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ষষ্ঠজনশুমারি গৃহগণনা২০২২সুসম্পন্ন হলে এর রিপোর্ট স্বল্পতম সময়ে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ষষ্ঠ জনশমারি গৃহগণনা কর্মযজ্ঞের বাস্তবায়ন করবে।

 

 

সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে নির্ভুল বিশ্বমানের পরিসংখ্যান প্রণয়নে প্রথমবারের মত দেশেডিজিটাল জনশুমারিপরিচালনা হতে যাচ্ছে। জনশুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করে ডিজিটাল ডিভাইসট্যাবলেট মাধ্যমে একযোগে দেশের সব খানা গৃহের তথ্য সংগ্রহ করা হচ্ছে।#

আরজা/০৪

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট