1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাবেক রাসিক মেয়র লিটনসহ ১২শ’ জনের বিরুদ্ধে হত্যা মামলা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

সাবেক রাসিক মেয়র লিটনসহ ১২শ’ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি……………………………….

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিবির নেতা রায়হান আলী হত্যা কাণ্ডের ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন-সহ ১২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার (১৯ আগস্ট) রাতে রাজশাহীর মহানগর বোয়ালিয়া মডেল থানায় এ মামলাটির দায়ের করেন আন্দোলনের সমন্বয়ক রানা ইসলাম। এ বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজশাহীর তালাইমারি এলাকা থেকে মিছিল নিয়ে সাহেব বাজার আসলে মেয়র লিটনসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান। পরে ৮ আগস্ট সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মারা যান তিনি। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, রায়হান আলীর মৃত্যুর ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। সেটি আমরা গ্রহণ করেছি। এতে ৫০ জনের নাম উল্লেখ করে এক হাজার থেকে ১২ শ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদ-ত্যাগের কিছুক্ষণ আগে রাজশাহী মহানগরে আলুপট্টি এলাকায় বৈষম-বিরোধী ছাত্র আন্দোলন-কারীদের উপরে গুলি ও বোমা বিস্ফোরণ করেন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এ হামলায় ঘটনাস্থলে একজন মারা যায় এবং আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান আলী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট