1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাত মাসের শিশুকে ‘যৌন নিগ্রহ’! কলকাতার  পুলিশ খুঁজে বেড়াচ্ছে অপরাধীকে - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের

সাত মাসের শিশুকে ‘যৌন নিগ্রহ’! কলকাতার  পুলিশ খুঁজে বেড়াচ্ছে অপরাধীকে

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
সবুজনগর অনলাইন ডেস্ক…….
কলকাতার ফুটপাথে সাত মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বড়তলা থানা এলাকায়।

জানা গিয়েছে, ফুটপাতে শুয়ে কাঁদছিল সাত মাসের এক শিশুকন্যা। যৌনাঙ্গে একাধিক ক্ষত। স্থানীয়েরা তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিনই থানায় সাত মাসের শিশুকন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন ফুটপাত-নিবাসী এক দম্পতি। কয়েক ঘণ্টার মধ্যে তাকে ওই অবস্থায় পাওয়া যায়। ফুটপাতের যেখানে শিশুটিকে পাওয়া যায়, সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরেই তাদের বাস। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে মেয়েকে শনাক্ত করেন বাবা-মা। নির্যাতিতা শিশুর সারা শরীরে একাধিক ক্ষত রয়েছে। এখনও চিকিৎসা চলছে তার।

ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৬ নম্বর ধারায় একাধিক মামলা দায়ের হয়েছে। তবে কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। অভিযুক্তকে শনাক্ত করতে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।# আনন্দবাজার পত্রিকা

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট