1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ৫লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ৫লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। শনিবার (৮ মার্চ) সাতক্ষীরার ভোমরা ও কালিয়ানি এবং কলারোয়ার কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ উল্লিখিত বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোন, বিভিন্ন প্রকার প্রসাধনী, শড়ি ও ওষুধসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করে।

জব্দকৃত এসব মালামালের মূল্য প্রায় ৫ লাখ ১৪ হাজার ২০০ টাাকা। সাতক্ষীরাস্থ বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট