1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় প্রতিপক্ষ কে ঘায়েল করতে নিজের মেয়েকে মিথ্যা ধর্ষণের অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

সাতক্ষীরায় প্রতিপক্ষ কে ঘায়েল করতে নিজের মেয়েকে মিথ্যা ধর্ষণের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি……………………………………..

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভামিয়া গ্রামের সুদর্শন রপ্তান কে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুদর্শন রপ্তানের বয়স ১৫। সে এবার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তার পরিবারের সাথে একই গ্রামের, তপন রপ্তানের দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে সুদর্শন রপ্তানের পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য সঞ্জয় রপ্তানের ৬ বছরের মেয়ে পারুলকে ধর্ষণের দায়ে সুদর্শনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সুদর্শনকে জেলে পাঠানোর পর তার পরিবারের মধ্যে নেমে এসেছে এক শোকের ছায়া। সুদর্শনের কাকা রমেন রপ্তানের সাথে কথা বলে জানা যায়, তারা নাকি জীবন নাশের হুমকিও দিচ্ছে।

 

এদিকে রমেন রপ্তান কাছে মেয়ের স্বাস্থ্য পরিক্ষা বিষয় প্রশ্ন করলে সে বলে, কার্যক্রম চলছে। রিপোর্ট অবশ্যই আমাদের পক্ষে আসবে। সে একটাই প্রার্থনা জানায়, সুদর্শনের জীবনটা যারা নষ্ট করেছে, তাদের যেন উপযুক্ত সাজা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট