1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন গাজী পাড়া গ্রামে ২০ বছরে রাস্তার কোনো সংস্কার হয়নি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন গাজী পাড়া গ্রামে ২০ বছরে রাস্তার কোনো সংস্কার হয়নি

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জি এম ইমরান হোসেন, সাতক্ষীরা থেকে……………………………..

 

শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়নে গাজী পাড়া গ্রামের রাস্তাটি ২০ বছর ধরে কোন সংস্কারের কাজ মিলেনি, একটু বৃষ্টি হলে হাঁটু সমান কাঁদা হয়, চরম দূভোর্গে এলাকা বাসি। রাস্তা তো নয় যেন ময়দার খামার। পা দিলেই হাঁটুর নীচ পর্যন্ত ডুবে যায় এক পা ঢুকে তো অন্য পা তুলে আবার ফেলতে লাগে কয়েক মিনিট। এভাবেই চলছে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গাজী পাড়া গ্রামের শত শত মানুষের জীবন।

 

উপজেলায় বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হলেও এখানে কাঁদায় ভরে রয়েছে রাস্তাটি। আর এসব কাঁচা রাস্তাগুলোর জন্য বর্তমান সময়ে এসেও এলাকাবাসীর পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। বর্ষা মৌসুমে এ রাস্তায় পানি আর নরম মাটিতে লোকজনের হাঁটা চলায় চারিদিকে কাঁদায় একাকার হয়ে যায়। গ্রামে বিকল্প কোন রাস্তার ব্যবস্থা না থাকায় হাঁটু সমান কাঁদা মাড়িয়ে চালচল করতে হয়। এখানকার স্কুল কলজের ছাত্র ছাত্রী ও বয়োবৃদ্ধাসহ সকল শ্রেণির পেশার নাগরিকদের চালচলের জন্য খুবই সমস্যায় পড়তে হচ্ছে । (১৩ আগষ্ট রবিবার )

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, দিঘির পাশ থেকে গোলাম গাজীর বাড়ি পর্যন্ত, ও গাজীবাড়ী মসজিদ হতে আল আমিনের বাড়ি পযন্ত ৩ কিলোমিটার চরম দূর্ভোগের এই রাস্তাটি এলাকাবাসীর প্রানের দাবি তাদের এই রাস্তাটি যেন দ্রুত পাকা হয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট