1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া যুব সংঘ সংগঠনের আয়োজনে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া যুব সংঘ সংগঠনের আয়োজনে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জহর হাসান সাগর, তালা, সাতক্ষীরা ………………………………………………….

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তেঁতুলিয়া যুব সংঘ সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। (২৩ আগস্ট) বুধবার সকাল ১০ টা সময় উপজেলার মুড়াকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষের চারা রোপন এবং স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে আমলকী, বকুল, মেহগনি,চালতা, কৃষ্ণ চূড়া, কাঁঠাল, অর্জুন,দেবদার, তেঁতুল,হরিতকি, জাম,কদবেল সহ বিভিন্ন রকমের চারা বিতরণ করা হয়েছে।

এ সময় ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। যশোর সামাজিক বন বিভাগের সার্বিক সহযোগিতায় ও তেঁতুলিয়া যুব সংঘের আয়োজনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও তেঁতুলিয়া যুব সংঘের উপদেষ্টা মোঃ তাজমুল ইসলামের পরিচালনায় এই কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ সিদ্দিক, আ. স.ম. জাহিদুল ইসলাম,মোঃ শাহাজান আলী,মোঃ আজিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও তেঁতুলিয়া যুব সংঘের প্রচারক সম্পাদক সাংবাদিক জহর হাচান সাগর ও সাংবাদিক শেখ ফয়সাল আহম্মেদ উপস্থিত ছিলেন।

গাছ বিতরণ শেষে বিদ্যালয়ের সেমিনার কক্ষে গাছের উপকারিতা ও পরিচর্যা বিষয়ক একটা সেমিনার অনুষ্ঠিত হয় । উক্ত সেমিনারে বক্তারা গাছের বিভিন্ন উপকারিতার কথা ছাত্র ছাত্রীদের মাঝে তুলে ধরেন এবং ভবিষ্যতৎ প্রজন্মকে বেশি বেশি গাছ লাগাতে উৎসাহিত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট