1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় মাদকসহ প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সাতক্ষীরায় মাদকসহ প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:                           সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫’ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (২১ এপ্রিল) জেলার ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুড়িয়া সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লে, কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার হিজলদী সীমান্ত থেকে ৫শ’ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে বিজিবি। এছাড়াও, ঘোনা সীমান্তের বাশতলা ও পাটকেলঘাটা থেকে ৯ লাখ ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ি মাছের রেণু, তলুইগাছা সীমান্ত থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা সীমান্ত থেকে ৮১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা, সুলতানপুর সীমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও চান্দুড়িয়া সীমান্ত থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১৪ লাখ ৯৭ হাজার টাকা। যা সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা রাখা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট