1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় পুকুরে ভাসছিল এক নারীর মরদেহ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরায় পুকুরে ভাসছিল এক নারীর মরদেহ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ আলফাত হোসেনঃ সাতক্ষীরায় একটি পুকুর থেকে তারামান বিবি (৬৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) ভোরের দিকে সাতক্ষীরা সদর ধুলিহর ইউনিয়নের জেয়ালা গ্রামে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহটি উদ্ধার করে তাঁর নিজ ছেলে মোঃ আহাদ আলী।

নিহত তারামান বিবির পুত্রের ছেলে মোঃ মিলন হোসেন বলেন, ‘আমার দাদী (তারামান) প্রতিদিন সকালে পুকুরে কাপড় ধোয়ার জন্য যেতেন।সকালেও তিনি পুকুরে গিয়ে আর বাসায় ফেরেননি। হঠাৎ আব্বু ও আম্মুর চিৎকারে পুকুরের ঘাটে যাই এবং পুকুরের পাড়ের কাছে থাকা বালতি ও কাপড় দেখতে পাই।হয়ত ঘাট থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে আর উঠতে পারেননি।

মরদেহটি পাড়ে নিয়ে আসা তার নিজ ছেলে পুত্রবধু আয়েশা বলেন “পুকুরের মধ্যে মনে হয় মা পানিতে ভাসছে। পরে পুকুরে নেমে আমি ও আমার স্বামী মরদেহটি পুকুরের পাশে নিয়ে আসি।পরে গ্রাম্য ডাক্তার গৈয়রপদ ঢালিকে খবর দিয়ে বাসায় আনলে পরিক্ষা নিরক্ষার মাধ্যমে মৃত্যু ঘোষণা করে।এরপরে দুপুর ২.৩০ মিনিটে নিজ বাড়িতে নামাজে জানাজার শেষে পরিবারিক কবর স্থানে দাফন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট