1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়। এ উপলক্ষে শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুল নাহারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক হারুন বিন হানিফ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সহকারী কমিশনার আরিফিন সিদ্দিকী প্রমুখ।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সভায় বক্তব্য দেন, খুলনা বিভাগের শ্রেষ্ঠ জননী ও সফল অনন্যা নারী মমতাজ খাতুন মিরা, অর্থনৈতিকভাবে সফল প্রিয়াঙ্কা বিশ্বাস, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভানেত্রী স্বপ্না পারভীন, নারীনেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডোর যুব সংগঠক গ্লোরিয়া শ্রেয়া সরদার, উন্নয়ন কর্মী জাফর সিদ্দিকী, প্রতিবন্ধী আবুল কালাম আজাদ, প্রশিক্ষণার্থী বাসিরুন নাজিরা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট