1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বাতিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বাতিল

  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা অফিস……………………………..

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তাদের প্রতিষ্ঠানের খরচে বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে সরকার আজ।

 

অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত সকল আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। এই নতুন আদেশের আওতায় যে সব সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে তার মধ্যে রয়েছে সকল মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ সংস্থা, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাসমূহ।।

 

তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সীমিত আকারে বিদেশ ভ্রমণ করা যেতে পারে।এর আগে কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটেও কর্মকর্তা-কর্মচারীদের সরকারি খরচে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

 

এর আগে মে মাসে অর্থ মন্ত্রণায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার পাশাপাশি সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সকল কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।# সূত্র বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট