1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

সত্যের মূল্য আর দ্বৈত সমাজ: সাংবাদিকদের জীবনের বাস্তবতা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৭৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন:

সাংবাদিকতা পেশা নয়, এক ধরনের দায়িত্ব। সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা, সত্যকে জনসমক্ষে আনা, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরাই তাদের ব্রত। অথচ এই দায়িত্ব পালনের পথটা কখনোই মসৃণ নয়। সাংবাদিকরা যখন সত্য কথা তুলে ধরেন, তখন প্রশংসার বদলে তাঁদের ভাগ্যে জোটে হুমকি, অপবাদ, কখনো প্রাণনাশের আশঙ্কা। আজকের সমাজে একটি অদ্ভুত বৈপরীত্য দেখা যায়।

একজন সাংবাদিক যদি কারও পক্ষে অনুকূলে একটি “ভালো” নিউজ করেন, তিনি ভালো সাংবাদিক। কিন্তু যদি সেই একই সাংবাদিক সমাজের অন্ধকার দিক তুলে ধরেন, প্রভাবশালীর অনিয়ম ফাঁস করেন, সঙ্গে সঙ্গেই তিনি হয়ে যান ‘বিকৃত মনের’, ‘কিছু পাওয়ার আশায় কাজ করা’, কিংবা ‘কাউকে ছোট করার ষড়যন্ত্রকারী’। তাদের উদ্দেশ্য যখন সত্য প্রকাশ, তখন বহু সময়েই তারা হয়ে ওঠেন ক্ষমতাধরদের চোখের কাঁটা।

একটা রিপোর্ট কিংবা অনুসন্ধানী প্রতিবেদন একজন সাংবাদিকের জীবনে নামিয়ে আনতে পারে ভয়াবহ ঝুঁকি। হুমকি আসে ফোনে, সোশ্যাল মিডিয়ায় কিংবা প্রকাশ্যেই। পরিবার থাকে আতঙ্কে, কিন্তু সমাজ তা দেখে না। সত্য বলার দায় সাংবাদিকদের, কিন্তু সেই সত্য শুনতে আমরা অনেকেই প্রস্তুত নই। আমরা চাই “শুভ সংবাদ”, চাই যা আমাদের আরাম দেয়, যা মন ভাল রাখে। কিন্তু সমাজ যদি অসুস্থ হয়, সেই অসুস্থতার কথা না বললে সুস্থতা আসবে কীভাবে? একজন প্রকৃত সাংবাদিক ভালোবাসেন সমাজকে, তাই তিনি প্রশ্ন তোলেন। ভালো নিউজ করার মানে শুধু প্রশংসনীয় কাজ দেখানো নয়, বরং সমস্যা তুলে ধরা, ভুল সংশোধনের সুযোগ তৈরি করাও তাঁর কাজের অংশ।

এখানে একটা প্রশ্ন আমাদের নিজেদের করাই উচিত আমরা কি সত্য জানতে চাই, নাকি সত্য ঢেকে রাখার কৌশল? সাংবাদিকরা আয়নায় সমাজের মুখ দেখান। কখনো সেটা হাস্যোজ্জ্বল, কখনো বিষণ্ন, কখনো ভয়ংকর। কিন্তু আয়নার উপর রাগ করে লাভ নেই, বরং আমাদের দেখা উচিত আয়নায় কি ফুটে উঠছে। হোক না সেটা অপ্রিয় — কারণ একমাত্র সত্যই পারে সমাজকে এগিয়ে নিয়ে যেতে। আর সেই সত্যের পথযাত্রীদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, সন্দেহ নয়।# মোঃ মমিনুল ইসলাম মুন, গণমাধ্যম কর্মী।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট