1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সকালে বের হলেন হাঁটতে,  বাড়ি ফিরলেন লাশ হয়ে - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

সকালে বের হলেন হাঁটতে,  বাড়ি ফিরলেন লাশ হয়ে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায়  হাঁটতে বের হয়ে ট্রাক চাপায় ৫৫ বছর বয়সের বানেরা বেগম ওরফে বানু  ঘটনাস্থলেই নিহত হয়েছে। শুক্রবার (১৫-৮-২০২৫)  হাঁটার সময় সকাল পৌণে ৬টায় মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাষ্টারের বাড়ির সামনের সড়কে সামনে থেকে আসা  রাজশাহীগামী মিনি ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সে বাঘা উপজেলার মনিগ্ৰাম ইউনিয়নের ভানুকর গ্ৰামের বাসিন্দা প্রতিবন্ধী মজিবর রহমানের স্ত্রী।

খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান। বাঘা থানার সহকারী পরিদর্শক (এসে আই) সিফাত রেজা জানান, সকালে ঘটনার সময় লোকজনের উপস্থিতি কম থাকায় চালক ট্রাকটি নিয়ে দ্রুত চলে গেছে। নিহতের পরিবার কোন অভিযোগ না করে দাফনের অনুমতি নিয়েছে। তবে এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট