1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগরে সরকার বিরোধী লিফলেট বিতরণকালে আটক দুই - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

শ্যামনগরে সরকার বিরোধী লিফলেট বিতরণকালে আটক দুই

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে সরকার বিরোধী লিফলেট বিতরনকালে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের দুই কর্মীকে আটক করেছে স্থানীয় জনগণ।  বুধবার গভীর রাতে উপজেলার হরিনগর বাজারে লিফলেট বিতরণকালে ওই দুই ব্যক্তিকে আটক করেন। এসময় তাদের গণধোলাই দেয় জনগণ। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ তাদের উদ্ধার করে।

আটককৃতরা হলেন, বড়ভেটখালী গ্রামের শুকচাঁন কাগুচীর ছেলে স্বেচ্ছাসেবকলীগ কর্মী নূরুজ্জামান কাগুচী (৪০) ও চুনকুড়ি গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে যুবলীগ কর্মী আব্দুর রহমান গাজী (৩৪)।  আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্থানীয় মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি চুনকুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী গাজী পুত্র মোঃ আমিনুর রহমান ও ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ছামছুর গাজীর পুত্র আনিছুর রহমানের নির্দেশে এই লিফলেট বিতরণ করেছে মর্মে জানান।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন করিব মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের কাছ থেকে সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট