1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগরে গণসংহতি আন্দোলনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

শ্যামনগরে গণসংহতি আন্দোলনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা গণসংহতি আন্দোলনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ শে জুলাই শনিবার বিকালে উপজেলার কৈখালীর সাপখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মোঃ সোহেল রানার সভাপতিত্বে মোঃ আবু হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক সাংবাদিক মোঃ আলফাত হোসেন। শ্যামনগর উপজেলা গণসংহতি আন্দোলন এর উপজেলা সদস্য দৈনিক সাতক্ষীরার সকাল জি,এম, আমিনুর রহমান, মোঃ আবুল হোসেন, নুরমোহাম্মদ নাহিদ,মোঃ সব্বির হোসেন,পশু চিকিৎসক মোঃ ফজেরালী মোঃ ইব্রাহীম খলীল,এম আমিন,মফিজুল ইসলাম সহ শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণসংহতি আন্দোলনের সদস্যবৃন্দ এই সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন,বর্তমান সময়ের একটি সঠিক রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন। এই দল দীর্ঘদিন ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। তাই এখন সময় আসছে গণসংহতি আন্দোলন রাজনৈতিক দলে সকলে যোগ দিয়ে গণসংহতি আন্দোলনকে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছে।

আরও বলেন কিছু দুষ্কৃৃতকারী বাড়ি বাড়ি গিয়ে চাঁদাবাজি ও চুরি করছে,এবং বিভিন্ন রাজনৈতিক দলের নামে মিথ্যা অপপ্রচার করছে কিছু কুচক্রী মহলের ব্যক্তিরা। এরা কোনো রাজনৈতিক দলের কেউ নয়। সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। তৃতীয় কোনো পক্ষ যেন সুযোগ নিয়ে সাম্প্রদায়িক উস্কানি ও সংখ্যালঘু নির্যাতন করে দেশের ভাবমূর্তি নষ্ট না করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট