1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগরে  কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

শ্যামনগরে  কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির শ্যামনগর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এল এম এ এফ পি ট্রেনিং সেন্টার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাফেজ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ডাঃ মোঃ আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস ড্রাগিস্টস সমিতির সাতক্ষীরা জেলা কমিটির সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ আবু কওছার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  আলহাজ্ব ডাঃ মোঃ  লোকমান হোসেন,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাংবাদিক জি,এম,আমিনুর রহমান, মোঃ গোলাম সারোয়ার,মোঃআবুল বাসার,আলহাজ্ব নুরুল আমিন,মোঃআনিসুজ্জামান শেখ বদরুদ্দোজা বদু,মোঃ কামরুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মাসুদ,ডাঃ মোঃ রুহল আমিন।শ্যামনগর উপজেলা ফারিয়ার সভাপতি  মোঃ হাফিজুর রহমান হাফিজ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু,মোঃ আবু নাইম।

আইন মেনে সমিতির সকল প্রকার নিয়ম নীতি মেনে চলার আহ্বান জানান। দীর্ঘ ২ ঘন্টার আলোচনায় উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির   মালিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন নেতৃবৃন্দ। তারা বলেন ওষুধ কোম্পানি গুলো বিভিন্ন সময় মেয়াদ উর্ত্তিন্ন ওষুধ ফিরিয়ে নিতে বিলম্ব এবং পূনরায় এসব ওষুধ বদলি করে আনতে দীর্ঘ কালক্ষেপন করে থাকেন। এজন্য তারা প্রচুর লোকসানের সন্মুখীন হয়ে থাকেন। এছাড়া  শ্যামনগর  উপজেলা কেমিস্টস্ ড্রাগিস্টস সমিতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি উদত্ত  আহ্বান জানান। সকল সমস্যা নিরসনে সবাইকে  মতবিরোধ ভুলে গিয়ে ব্যাবসায়ী হয়ে এক অপরের বিপদ আপদে সমন্বিত ভাবে কাজ করার জন্য সকলের দৃষ্টি কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট