1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শেখ হাসিনা ও সাবেক ৬ মন্ত্রীসহ ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল মামলা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে রোগাক্রান্ত পশু ও ফ্রিজে রাখা মাংস বিক্রির অভিযোগ: বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি! পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ইটভাটা ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-সন্তানরাও আক্রান্ত নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ নরসিংদীর শিবপুরে ৩ ফার্মেসিকে জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ মির্জাপুর রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত আবাসন: দুই দশক ধরে অবহেলা, মাদক ও অপরাধের আস্তানা কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

শেখ হাসিনা ও সাবেক ৬ মন্ত্রীসহ ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : ইন্টারনেট ও ব্রডব্যান্ড বন্ধ করে দেয়ায় ১০ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ৬ মন্ত্রীসহ ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে। মামলায় সুনির্দিষ্ট ১৫ জন এবং অজ্ঞাত আরো একশ জনকে আসামি করা হয়।

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে আজ সোমবার মামলাটি দায়ের করেন অনলাইন সফটওয়ারভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মো. নুর মোহাম্মদ। আদালত মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাসস’র আদালত প্রতিবেদক জানান, মামলায় আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জিয়াউল হক আহসান ও বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়াল এডমিরাল মো. সোহায়েলকে।

মামলার আরজিতে বলা হয়, বাদী ফেনী জেলার সাফিয়াবাদ এলাকার ভুঞা বাড়ির মো. নুর নবীর ছেলে নুর মোহাম্মদ ‘দুরন্ত সাপ্লাইয়ার’ এবং ‘দুরন্ত বাজার’ নামে অনলাইন সফটওয়ারভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। তিনি দাবি করেন, ইন্টারনেট ও ব্রডব্যান্ড বন্ধ থাকা অবস্থায় বাদীর ব্যবসা অনলাইন ও সফটওয়ারভিত্তিক হওয়ায় কর্মচারীদের বেতন ভাতা, গাড়ি ভাড়া, শো-রুম ভাড়া, বাসা ভাড়াসহ অনলাইন ব্যবসায় পণ্য সরবরাহ এবং আর্থিক লেনদেন ব্যাহত হয়। এতে বাদীর ১০ কোটি টাকা ক্ষতি হয়। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের ও জনগণের জনমালের ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট