1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার রাজশাহীতে সাপের কামড় সচেতনতায় বিশেষ কর্মশালা ও তালগাছ রোপণ কর্মসূচি বাঘায় পদ্মার চরে আধিপত্য নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক রামেক হাসপাতালে ভর্তি শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ

শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি (নরসিংদী): নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কমড়াবর এলাকার ঋষিপাড়া ছায়াবীথি বিদ্যা নিকেতনে ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সমাজসেবা অফিসার কে. এম. আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাছেদ, জমিদাতা জোৎস্না বেগম, জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন আহমেদ, সদস্য কামাল হোসেন, শাহাদাত, আরিফ মিয়া এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ মনিদাস সহ স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের প্রশাসনিক দক্ষতা, নীতি ও কর্মঠ নেতৃত্বের প্রশংসা করে স্থানীয়রা জানান, তাঁর আদর্শ ও জনকল্যাণমুখী সেবায় আজ শিবপুরবাসী গর্বিত।

শিবপুরে নতুন এসিল্যান্ডের যোগদান: এদিকে দীর্ঘ এক মাস অপেক্ষার পর শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সামিউর রহমান। তাঁর যোগদানের ফলে শিবপুরে ভূমি সেবা নিতে আসা সাধারণ ও নিরীহ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নতুন এসিল্যান্ড সততা, ন্যায়পরায়ণতা ও কর্মঠ নেতৃত্বের মাধ্যমে শিবপুরের ভূমি সেবাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট