1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ সোনামসজিদ সীমান্তে ৩১ টি পেট্রল বোমা উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

শিবগঞ্জ সোনামসজিদ সীমান্তে ৩১ টি পেট্রল বোমা উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

#   শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা…………………………………………..

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৩১ টি পেট্রল বোমা উদ্ধার করেছে বিজিবি । শনিবার দিবাগত রাতে সোনামসজিদ বিওপির বটতলা এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে এসব পেট্রল বোমাগুলো উদ্ধার। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসনোটের মাধ্যমে উদ্ধার অভিযানের বিষয়ে জানানো হয়েছে। ককটেল উদ্ধারের বিষয়টি ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

 

ককটেল উদ্ধারের বিষয়ে গোলাম কিবরিয়া  জানান, সোনামসজিদ বিওপি’র চৌকষ একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে যায়। টহল দলটি সোনামসজিদ সীমান্তের দায়িত্বপূর্ন এলাকার ১৮৪ মেইন পিলার হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বটতলা’র এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দু’ ব্যক্তিকে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এক পর্যায়ে ওই ব্যক্তিরা পরিস্থিতি খারাপ বুঝে তাদের কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় । পরবর্তীতে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশী করলে ৩১ টি পেট্রোল বোমা উদ্ধার হয়।

 

এ দিকে বিলম্বে প্রাপ্ত খবরে বিজিবি আরো জানিয়েছে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ৫৯ বিজিবির শীর্ষ কর্মকর্তা লে. কর্ণেল গোলাম কিবরিয়া।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট