
# মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদা
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি জানান,ইনকিলাব মঞ্চের মুখপ্রাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহল,চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে বিজিবির অভিযান চলাকালে দু’জন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিযে যায়। এ সময় তাদের মোটর সাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৪টি বিদেশেী পিস্তুল,৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবির সদস্যরা।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আজমতপুর বিওপির বিজিবি সদস্যরা রবিবার দিবাগত রাত ১৫ ডিসেম্বর রাত ৩.৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তের মেইন পিলার নং ১৮২ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যান্তরে পরিত্যক্ত অবস্থায় ৪৭২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নেশাজাতীয় ট্যাবলেটসহ ফেন্সিডিল এর বিকল্প হিসেবে নতুন নতুন মাদক চোরাচালান হচ্ছে, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।#