1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী : নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন,জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি টিএ পান্না। গতকাল বিকেলে ঈশ্বরদীর দাদাপুরস্থ প্রতিবন্ধি কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল আজিজ মুন্নুর সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী পরিচালক ও বিএনপি নেতা মজিবর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ইটভাটা মালিক সমিতির সভাপতি শান্টু বিশ্বাস,সংস্থার কোষাধ্যক্ষ জিয়াউল ইসলাম,সমাজ সেবক আক্তারুজ্জামান রানা মল্লিক,ব্যবসায়ী তরিকুল ইসলাম,হিরাজ আলী বিশ্বাস উপস্থিত ছিলেন।

Open photo

পরে লক্ষিকুন্ডা ইউনিয়নের দাদাপুর,লক্ষিকুন্ডা,নবীনগর ও চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক অসহায় প্রতিবন্ধি পরিবারে মধ্যে পাঁচ কেজি করে আটা ও নগদ টাকা বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট