1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল নেশাজাতীয় ট্যাবলেট, অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল নেশাজাতীয় ট্যাবলেট, অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে বিজিবির  পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান চকো প্লাস সহ নেশাজাতীয় ট্যাবলেট, অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছ ।  গোপন সংবাদের  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ টি বিদেশী পিস্তল, ৯ টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৩ ব্যাটালিয় নের বিজিবি সদস্যরা। সোমবার সকাল ৯টার দিকে এ অভিযান চালানো হয়।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে  চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি জানান,ইনকিলাব মঞ্চের মুখপ্রাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহল,চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে বিজিবির অভিযান চলাকালে দু’জন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিযে যায়। এ সময় তাদের মোটর সাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৪টি বিদেশেী পিস্তুল,৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবির সদস্যরা।

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আজমতপুর বিওপির বিজিবি সদস্যরা  রবিবার দিবাগত রাত  ১৫ ডিসেম্বর রাত ৩.৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার  শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তের মেইন পিলার নং ১৮২ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যান্তরে পরিত্যক্ত অবস্থায়   ৪৭২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট  এবং ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ  উদ্ধার করে।এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নেশাজাতীয় ট্যাবলেটসহ ফেন্সিডিল এর বিকল্প হিসেবে নতুন নতুন মাদক চোরাচালান হচ্ছে, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট