প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ১০:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৬, ৩:৫৮ পি.এম
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা পূর্বপাড়া গ্রামের মোঃ এনামুল হকের ছেলে সজিব আলি(১৬)। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে খড়িয়াল গ্রামে।
প্রত্যক্ষ দর্শী এন্তাজ আলি জানান, রাত ৯টার দিকে সজিব তত্তীপুর হাট থেকে খালি।স্ট্রিয়ারিং নিয়ে বাড়ি ফিরার পথে আমার বাড়ির সামনে চালক সজিব নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ইটের ওয়ালে ধাক্কা লেগে গুরুতরভাবে আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ বেসরকারি আদর্শ হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি নিশ্চিত করেন নিহতের চাচা এফাজ উদ্দিন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন পারিবারিক কোন অভিযোগ না থাকায় ও ঘটনাটি অন্য কোন যানবাহনের সাথে না ঘটায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর