1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাণীশংকৈল সীমান্তে ১,১৫০ পিস ইয়াবাসহ ২ কারবারি পুলিশের খাঁচায় কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের বাসচাপায় নারীসহ নিহত ২, আহত ১ আপগ্রেড: শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি উল্টে খাদে: বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮ শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭ ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলেসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের বুড়িপুকুর (পুসকুনি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার ঝাবু বাজার এলাকার মৃত নবাবজানের ছেলে আয়েস উদ্দিন (৭০) এবং তাঁর ছেলে শরিফুল ইসলাম (৪৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইচণ্ডী হাট থেকে ভুটভুটিযোগে বাড়ি ফেরার পথে কানসাট-গোমস্তাপুর সড়কের বুড়িপুকুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ভুটভুটিটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান এবং গাড়িতে থাকা আরও ৮ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েস উদ্দিনের ছেলে শরিফুল ইসলামকেও মৃত ঘোষণা করেন।

আহত অন্য ৭ জন— আবু সাঈদ (৩৬), মো. মধু (৬০), মো. আব্দুল হাকিম (৫৫), মো. জব্দুল হক (৪০), মো. হেলাল উদ্দিন (৫৫), মো. কাজেম আলী (৪৭) ও মো. আব্দুল হামিদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট