1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 শিবগঞ্জে যুবদল কর্মী নয়নকে কুপিয়ে হত্যা, হত্যার কারণ জানা যায়নি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

 শিবগঞ্জে যুবদল কর্মী নয়নকে কুপিয়ে হত্যা, হত্যার কারণ জানা যায়নি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
# শফিকুল ইলাম , শিবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নয়ন নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।
গতকাল সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড় নামক স্থানে নয়নকে চাপাতি দিয়ে দুই পা ও দুই হাত কেটে গুরুতর আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাবু স্থানীয় যুবদলের কর্মী এমনটি জানিয়েছেন স্থানীয়রা।

জেলা হাসপাতালের অ্যাসিষ্টান রেজিষ্টার ডা.ইসারুল ইসলাম তুষার জানান,দুই হাত ও পায়ে গুরুত্বর জখম থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে পাঠানো হয়েছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নয়নকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নয়নের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘাতকদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট