1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচে উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন উপজেলা বিএনপি

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন, শিবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বৃক্ষরোপণ দিয়ে সূচনা হয় দিনব্যাপী আয়োজনের। দিনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল বিকেল ৪টা ৩০ মিনিটে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ।

খেলায় অংশ নেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা। মাঠজুড়ে ছিল দর্শকের উপচেপড়া ভিড়। খেলার শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল প্রবল উত্তেজনা। তবে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় রেফারি ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যান। টাইব্রেকারে শিবগঞ্জ উপজেলা বিএনপি ৪-৩ গোলে পৌর বিএনপিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. আশরাফুল হক। প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন শিবগঞ্জ উপজেলার গণমানুষের নেতা, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদা পারভীন মেঘলা, বীর মুক্তিযোদ্ধা যোবায়ের হোসেন, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক পারুল পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কোবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, ডা. নাহিদুজ্জামান সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পরে প্রধান অতিথি বিজয়ী উপজেলা বিএনপি দল এবং রানার্স-আপ পৌর বিএনপি দলের হাতে ট্রফি তুলে দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট