1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা বিরোধী র‌্যালি-আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

শিবগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা বিরোধী র‌্যালি-আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………………

‘‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া। এতে আরও বক্তব্য রাখেন, প্রজেক্ট কর্মকর্তা শহিদুল ইসলাম মুকুল, প্রজেক্ট কর্মকর্তা ফারজানা শারমিন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আমিনুর রহমানসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন- জেন্ডারভিত্তিক সহিংসতা আমাদের কিশোরীদের উপর শারীরিক ও মানসিকভাবে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। যার ফলে কোনো কোনো ক্ষেত্রে তাদের ভবিষ্যত অনিশ্চয়তার দিকে ধাবিত হয়। জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এছাড়া গ্রাম আদালতে দেওয়ানী ও ফৌজদারীর মামলার বিচার করার ক্ষমতা দেয়া হয়। এর আগে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট