1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

শিবগঞ্জে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ও সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:                                 আজ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর, মোবারকপুর, মনাকষা, দুর্লভপুর, পাঁকা, চককির্তী ও দাইপুকুরিয়া ইউনিয়নের ১৭ টি অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা হারে ও ২টি সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা হারে মোট ১৯টি পরিবারকে ১৭৭,৫০০/- (এক লাখ সাত্তার হাজার পাঁচশত) টাকা আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের গুলোর মাঝে চেক প্রদান করেন, মো. আজহার আলী, উপজেলা নিবার্হী অফিসার; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

ইউএনও আজহার আলী বলেন, শিবগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও সড়ক দুর্ঘটনায় নিহত মোট ১৯টি পরিবারকে আমরা দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এই আর্থিক সহযোগিতার চেক তুলে দিয়েছি। এই সহযোগিতা পেয়ে তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে বলে আমি বিশ্বাস করি। উপজেলা প্রশাসন জনগণের সেবায় সদাসর্বদা প্রস্তুত ও বদ্ধপরিকর।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট