1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা- সুরক্ষা বিষয়ক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান বাঘায় অগ্নিদগ্ধ গরুকে বাঁচাতে গিয়ে আহত গৃহিনী হাসপাতালে বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): শিবগঞ্জের মাসুদপুর।সীমান্তে বিজিনির অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ও নাশকতা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপি’র  বিজিবি সদস্যরা মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট