1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের গর্ব ইদ্রিস আহমদ মিয়ার ১৩১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

শিবগঞ্জের গর্ব ইদ্রিস আহমদ মিয়ার ১৩১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন: অবিভক্ত বাংলার খ্যাতিমান শিক্ষানুরাগী, সাবেক এম.এল.এ (এমপি) ও পার্লামেন্টারি সেক্রেটারি মরহুম ইদ্রিস আহমদ মিয়া-এর ১৩১তম জন্মবার্ষিকী আজ (শনিবার) বিভিন্ন আয়োজনে পালন করা হচ্ছে। শিবগঞ্জ তথা চাঁপাইনবাবগঞ্জের এই গর্বিত সন্তানকে স্মরণ করে শিক্ষানুরাগী, রাজনীতিক ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন।

শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদান স্মরণ করে এলাকাবাসী জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন আদিনা ফজলুল হক সরকারি কলেজ, দাদনচক ফজলুল হক পি.টি.আই, দাদনচক বেল আফরোজ বালিকা উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান।

রাজনৈতিক জীবনেও তিনি ছিলেন জনমানুষের প্রিয় নেতা। শেরে বাংলার অন্তরঙ্গ বন্ধু এই প্রাজ্ঞ রাজনীতিবিদ সংসদে জনদুর্ভোগের কথা তুলে ধরার পাশাপাশি পার্লামেন্টারি সেক্রেটারি হিসেবে সততা ও নিষ্ঠার পরিচয় রেখে গেছেন।

এ প্রসঙ্গে স্থানীয় এক প্রবীণ শিক্ষক বলেন, “ইদ্রিস আহমদ মিয়ার মতো মানুষরা সত্যিই ইতিহাসে বিরল। তাঁর শিক্ষা ও জনকল্যাণে অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে।” আজ জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোয়া মাহফিল, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এ মহৎ ব্যক্তিত্বকে শিবগঞ্জ তথা সমগ্র চাঁপাইনবাবগঞ্জ আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট