1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: আজ ০৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ৫ ও ৬ নাম্বার ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে পল্টন ট্রাজেডী দিবস অর্থাৎ ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগী-বৈঠার তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪ বিকেলে শাহবাজপুর হাজারবিঘী ফুটবল মাঠে শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান, অধ্যাপক মো: তোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং ৬ নাম্বার ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো: মিনহাজুল ইসলাম ও সহ-সভাপতি মো: আখতারুজ্জামান এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরীর আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলী । বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মুহাইমিন, সাবেক সভাপতি নুরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মো: আবু জার গিফারী শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো: আব্দুল মান্নান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবিরের সভাপতি বায়জিদ বোস্তামি ।

এসময় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগী-বৈঠার তান্ডবের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের বিচারের দাবী জানান । শেষে ২৮ অক্টোবর সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট