1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শহীদ দুলালের সমাধীতে রাসিক মেয়রের শ্রদ্ধা নিবেদন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

শহীদ দুলালের সমাধীতে রাসিক মেয়রের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০৫ ডিসেম্বর ২০২২………………………………………………

৯০ এর সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহীদ রফিকুল ইসলাম দুলালের মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার বেলা ১২ টায় রাজশাহী কলেজে শহীদ রফিকুল ইসলাম দুলালের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র। পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাত করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,  যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন,  আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল,  সদস্য হাবিবুর রহমান বাবু, নফিকুল ইসলাম সেল্টু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজিব, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, ১৯৯০ সালের ৫ ডিসেম্বর সামরিক স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তৎকালীন মন্ত্রী নুরুন নবী চাঁদের বাড়ির সামনে দিয়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিল যাচ্ছিল। এ সময় মিছিলে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই শহীদ হন রাজশাহী মহানগর ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি রফিকুল ইসলাম দুলাল। দিনটিকে ‘শহীদ দুলাল দিবস’ হিসেবে রাজশাহীতে প্রতিবছর পালন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট