1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট,৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

লালপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট,৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক (লালপুর)নাটোর……………………………………………………

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ইউনুস আলীর সন্তান ইলিয়াসকে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার(৩১শে জুলাই-২৩)অভিযোগটি দায়ের করেছেন বলে জানা গেছে।

 

অভিযুক্তরা হলেন, মেরাজ আলী(৪০), পিতা মৃত চাঁদ মিয়া, সাং গোপালপুর (খাঁপাড়া),বিচ্ছাদ আলী(৫০),পিতা মৃত হাবিবুর রহমান ও বাবু ইসলাম (৩০), পিতা আব্দুর রউফ, উভয় সাং নগরকয়া, সর্ব থানা লালপুর, জেলা নাটোর। মঙ্গলবার(১লা আগষ্ট-২৩)লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাদী ইলিয়াস হোসেন বলেন, বিবাদীগণ আমার খালাতো ভাই, মামা ও মামাতো ভাই। তাদের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের চলছিল।

 

এরই ধারাবাহিকতায় আমি ভেলাবাড়ী মাজার কমিটির সদস্য হওয়ায় ঘটনার দিন ৩০/০৭/২০২৩ তারিখ সকাল অনুমান ১১ টার সময় ভেলাবাড়ী মাজারের হিসাব বহি নিয়া লালপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট উক্ত মাজারের হিসাব প্রদান করা সহ বিভিন্ন আলোচনা শেষ করে একই তারিখ দুপুর অনুমান ০২.৩০ টার সময় আমি উপজেলা হতে আমার কাজ শেষ করে পায়ে হেটে উপজেলার গেট অতিক্রম করলে পূর্ব শত্রুতার জের হিসেবে বিবাদীগণ কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে আমাকে এলোপাথারীভাবে মারপিট করে আমার সমস্ত শরীরে কালোশিরা ও ফোলা জখম করে। তখন আমি ডাক-চিৎকার করলে আশেপাশের অনেকে এগিয়ে আসলে বিবাদীগণ আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তারপর উপস্থিত লোকজনের সহায়তায় অটোভ্যান যোগে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য ভর্তি হই। অতঃপর পরের দিন লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

 

এ বিষয়ে বিবাদীগনরা সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে চাই নি। এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট