1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

লালপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, নাটোর……………………………………………………….

নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সহ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার(৭ই মার্চ-২৪) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন ,উপজেলা আওয়ামীলীগ,বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন প্রতিষ্ঠান। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে পুরুস্কার বিতরণ সহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এ সময় অনান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী প্রমুখ। এছাড়াও গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি,লালপুর থানার ওসি নাছিম আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা,আওয়ামীলীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন,গোপালপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু,আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম স্বপন,সাজ্জাদ হোসেন সুমন,গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট