1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর-নাটোর: নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল এলাকার প্রতারক শান্ত ইসলাম মেয়ে কন্ঠে কথা বলে “সুমাইয়া আক্তার” নাম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমেই বিয়ে করলেন একজন বাংলাদেশের ইতালি প্রবাসীকে নিজের বাবাকে সাজাইলেন প্রবাসীর শ্বশুর, বাবাও টাকার লোভে ইতালি প্রবাসীর শ্বশুর সেজে কথা বলতেন,ছেলেও বাবা মিলে হাতিয়ে নিলেন প্রবাসীর লক্ষ লক্ষ টাকা।এরই ধারাবাহিকতায় ০৭/১০/২০২৬ইং তারিখ সকাল ০৬.৩০ ঘটিকার সময় লালপুর থানাধীন গন্ডবিল গ্রামস্থ শান্ত আলী(২০) পিতা- শহিদুল ইসলাম, মাতা- ফাহিমা আক্তার,সাং-গন্ডবিল, থানা-লালপুর, জেলা-নাটোরের টিনসেট বিল্ডিং এর উত্তর দুয়ারী নিজ শয়ন ঘরের ভিতর অভিযান পরিচালনা করে শান্ত আলী(২০) পিতা- শহিদুল ইসলাম,মাতা-ফাহিমা আক্তার সাইমন ও শান্ত এর বাবা শহিদুল ইসলাম(৩৮),পিতা-আনার, মাতা- সায়েরা বেগম, উভয় সাং-গন্ডবিল, থানা-লালপুর, জেলা-নাটোর গনকে আটক করে লালপুর থানার পুলিশ। এ সময় ফেসবুক,হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণা কাজে ব্যবহৃত ০২(দুই) টি মোবাইল ফোন জব্দ করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়,এ ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের ০৭/১০/২০২৬ ইং তারিখে বিজ্ঞ আদালতে র্সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট