1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে ! পোরশায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতার উজ্জ্বল উপস্থিতি

লালপুরে কাজী ইব্রাহীমকে মেরে চোখ বিনিষ্টকারী‌ ৩ আসামী পলাতক

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর,নাটোর: নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের সরকারি কাজী ইব্রাহীম হোসাইনকে মেরে চোখ বিনিষ্টকারী‌‌ ৯ জন আসামির মধ্যে ৩জন আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে‌ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলা নং ৩০৩/২৩ লালপুর।ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৫(।।)১০৯ দঃবিঃ।

পলাতক আসামিরা হলেন লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের অমরপুর গ্রামের আহম্মদ আলী টেক্কার ছেলে আজম আলী‌(৩২),মুজির আলীর ছেলে মানিক(৩১) ও ইদ্রিস আলীর ছেলে লালন‌(৩০)। এ বিষয়ে মামলা বাদী কাজী ইব্রাহীম হোসাইন রবিবার(১১ জানুয়ারী-২০২৬) সকালে এ প্রতিনিধিকে দুঃখ বিজাড়িত কন্ঠে বলেন, আমাকে অন্যায়ভাবে,পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে কৌশলে ডেকে নিয়ে মারপিট করেছে।ঐ মারপিটের আঘাতে আমার একটি চোখ বিনিষ্ট হয়েছে। আমি বিচার পেতে আদালতে মামলা করেছি। মামলার পরেই ঐ ৩ জন আসামি পলাতক হয়ে আছে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। কিন্তু আসামিরা স্থানীয় প্রভাবশালী ও ক্ষমতাধর হওয়ার কারণে পুলিশ তাদের আটক করতে পারেনি। মামলার ওয়ারেন্ট জারি হওয়ার পর আসামি আজম ও মানিক ২জন দেশের বাইরে/ বিদেশ চলে গেছে আর লালন দেশের মধ্যেই পলাতক আছে বলেও জানিয়েছেন মামলার বাদী কাজী ইব্রাহীম হোসাইন।

পরিশেষে আদালতের মাধ্যমেই তার চোখ বিনিষ্ট কারী আসামিদের বিচার চান তিনি।এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান(রিপন) বলেন পলাতক আসামিদের বিরুদ্ধে‌ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।দেশের যেখানেই থাক না কেন তাকে আদালতে আসতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। অন্য ৬ আসামি জামিনে আছেন‌ বলেও জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান রিপন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট