1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
র‌্যাব-৫, রাজশাহীর জোয়ানদের হাতে নগরীতে হেরোইন সহ যুবক আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

র‌্যাব-৫, রাজশাহীর জোয়ানদের হাতে নগরীতে হেরোইন সহ যুবক আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়াউল কবীর………………………………………………..

 

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা মোড়ে এক অপারেশন পরিচালনা করে হেরোইন, মোবাইল সীম কার্ড ও নগদ টাকা সহ আসামী আহমেদ আফনান হযরতকে (২০),আটক করে র‌্যাব। গ্রেফতারকৃত হজরত জেলার গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার জনৈক ইসরাফিলেরপুত্র।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকাগামী হানিফ কেটিসি চেয়ার কোচ পরিবহনে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ রাজশাহী মহানগরীর দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা বাজারস্থ কাশিয়াডাঙ্গা মোড়ে চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী মহানগরগামী মহাসড়কের উত্তরাংশে বটগাছ সংলগ্ন রাজশাহী সড়ক পরিবহনের কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে।

 

চেকপোষ্ট পরিচালনাকালীন একই তারিখ ০১টি হানিফ কেটিসি নামের চেয়ার কোচ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৩২৩৮ বাসটি ঘটনাস্থল বর্ণিত. পাঁকা রাস্তার উপর চেকপোষ্টের সামনে আসলে সিগন্যাল দিয়ে বাসটির গতিরোধ করে থামানো মাত্রই যাত্রীবেশে বসে থাকা ডি-৪ আসনধারী আসামি কোচের জানালা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম উল্লিখিত ব্যক্তিকে বাসের ভিতরেই আটক করে।

 

তিনি দীর্ঘদিন যাবৎ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সীমান্তবর্তী বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা রুটে বিভিন্ন গাড়ীতে যাত্রীবেশে রাজশাহী মহানগরসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত অবৈধ মাদকদ্রব্য হিরোইন সরবরাহ করে আসছে বলে জানা স্বীকার করে।

 

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট