1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ইউসুফপুর ০১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ইউসুফপুর ০১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# লিয়াকত হোসেন, ……………………………………….

 

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহম্মেদ এর নির্দেশনায় ইউসুফ পুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার এবি এম মহিউদ্দিন এর সভাপতিত্বে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে এক মতবিনিময় সভার আয়োজন করেন। এছাড়াও সীমান্তে মাদক চোরাচালান না হাতে পারে এ ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। ২০ জুন সোমবার সকাল ১১টা ৩০ টায় টাংগন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নায়েব সুবেদার কোম্পানি কমান্ডার এ,বি,এম মহিউদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় কোম্পানি কমান্ডার বলেন, বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠী অনুপ্রবেশ করছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকবে হবে। কেউ যেন বর্ডার এলাকা দিয়ে দেশে প্রবেশ করতে না পারে। অপরিচিত কেউ ঘোরাঘুরি করলে আমাদের দেওয়া নাম্বার অথবা সরাসরি কোম্পানির কমান্ডার অফিসে জানানোর জন্য অনুরোধ করছি।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউসুফপুর ০১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েব মোখলেসুর রহমান ও নায়েক সফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আরিফুল ইসলাম মাখন ও ০৭ নং ওয়ার্ড ইউপি সদস্য লুৎফর রহমান এবং ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা মেম্বার রিনা বেগম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট