1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহাফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি। রবিবার (১৬ আগস্ট) বিকলে নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আইসিআরসি‘র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরিকে শুভেচ্ছা স্মারক উপহার দেন রাসিক প্রশাসক।

এরআগে রোববার বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি-এর এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহাফুজুর রহমান রিটন।

Open photo

সভায় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সেক্রেটারি ডাঃ মুহাম্মদ শামীম হোসেন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. পারভেজ আজাহারুল হক ও শেখ মোঃ মামুন, ইউনিট লেভেল কর্মকর্তা মির্জা শামীম মহসিন, আইসিআরসি-এর হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডাঃ জেলিসা খানমসহ সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ।

মতবিনিময়কালে নিকোলাস ফ্লিউরি রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করেন। পাশাপাশি রাজশাহী কারাগারে আটক বিদেশি নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আইসিআরসি এর মানবিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন।

এছাড়াও জুলাই গণঅভ্যুত্থাণে ছাত্র-জনতার আন্দোলনের সময় অ্যাম্বুলেন্স সেবা ও অন্যান্য মানবিক কার্যক্রমের মাধ্যমে রাজশাহী সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন নিকোলাস ফ্লিউরি। সংকটময় পরিস্থিতিতে মানবিক সেবায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণকে তিনি রেড ক্রিসেন্টের মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট