1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায়  বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ  সমাবেশ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

রূপসায়  বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ  সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৫০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. রূপসা, খুলনা থেকে……………………

 

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যাম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী (সঃ) এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা (রঃ) সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা জেলায় রূপসা উপজেলার নৈহাটি পশ্চিম পাড়া বায়তুন নূর জামে মসজিদ আজ ১৭ জুন শুক্রবার জুম্মা বাদ তৌহিদী জনতার সৌজন্যে শতশত ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নৈহাটি পশ্চিম পাড়া বায়তুন নূর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক ও পরিচালনা করেন ইমাম ও খতিব তৌহিদুল ইসলাম কচি।

অনুষ্ঠানে বক্তৃতা করেন মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম, আলহাজ্ব মাওলানা সাইফুল্লাহ কবির, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জাকারিয়া, আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান, মোঃ হারেজ শেখ , তারেক আহম্মেদ টিপু, বাদশা মিয়া, মোঃ দিদারুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম রবি, আলহাজ্ব আবুল খান, মোঃ রবিউল ইসলাম, মোঃ শেখ শহীদুল্লাহ আল আজাদ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ ওমর ফারুক রাসেল, মোঃ সজীব শেখ সুজা, মোঃ রবিউল ইসলাম রবি, মহাসিন খান রানা, সোহান শেখ, সাদিক শেখ, বাকির বাবু, শিবলী, আবু বক্কার, বাসার মল্লিক, কামরুল ইসলাম, খান জিন্দার, সাব্বির হোসেন, সাকিবুল হাসান, সহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।

উক্ত সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল রূপসা-বাগেরহাট পুরাতন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন, মুফতি শামসুর রহমান। উক্ত অনুষ্ঠানের সমাপ্তিতে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কুশপুত্তলিকায় জুতা পেটা করে আগুনে নিক্ষেপ করা হয়।#

আরজা/০৫

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট