1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা লালপুরে ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

রূপসায় ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ১ম পর্বের ৪র্থ খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান: রূপসায় ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের ৪র্থ খেলা, ০৫ নভেম্বর মঙ্গলবার বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি ফুলতলা আর, এস ফুটবল একাডেমি ও খুলনা সিটি ফুটবল ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে ১০ মিনিটের সময় খুলনা সিটি ফুটবল ক্লাব, ১০ নং জার্সি পরিহিত খেলোয়ার রাজুর গোলে ১-০ তে এগিয়ে যায়। আক্রমন, পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে ফুলতলা আর, এস ফুটবল একাডেমির ৯ নং জার্সি পরিহিত খেলোয়ার সুমন খেলার ১৫ মিনিটের মাথায় গোল করে ১-১ এ সমতায় আনে। খেলার দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের সময় খুলনা সিটি ফুটবল ক্লাব, ৭ নং জার্সি পরিহিত খেলোয়ার পরশের গোলে ২ – ১ এ এগিয়ে যায়। খেলার নিদৃষ্ট সময় এর মধ্যে কোন দল আর গোলের দেখা না পাওয়ায় খুলনা সিটি ফুটবল ক্লাব ২-১ গোলে জয় লাভ করে এবং দ্বিতীয় পর্বে খেলার সুযোগ তৌরি করে নেয়। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সুমন ও মাহাবুব।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা সরকারি বয়রা মহিলা কলেজের অধ্যাপক ক্রীড়াবিদ আহমেদুল কবির চাইনিজ, সাবেক জাতীয় ফুটবলার দস্তগীর হোসেন নিরা, বাগেরহাট ক্রীড়া সংস্থার মোস্তাহিদুর মুক্ত, মো, সাইফুল্লাহ, মো, মহাসিন, বদরুদ্দোজা ইতু, মনির শেখ, বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রীড়া সংগঠক সৈয়দ মাহামুদ আলী, বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রীড়া সংগঠক আলম শেখ, বিএনপি নেতা সাজ্জাত হোসেন, সাবেক খেলোয়ার ইসলাম সরদার, বিএনপি নেতা কামরুজ্জামান নান্টু, বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম আজাদ, হাসান ফরাজী,খালিদ ফেরদাউস, জহির খান, তাহসিন খান, মো, হানিফ, সাকিব মীর প্রমুখ। অনুষ্ঠানে খেলায় বিজয়ী দল কে পুরস্কৃত করা হয়। বিজয়ী দলের পরশ কে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট